রাসুলে পাকের (সা.) জীবনের মোজেজা সম্পর্কে বাঙালি পাঠকদের ধারণা খুব স্পষ্ট নয় বলেই আমাদের বিশ্বাস। তিনি চাঁদকে দুটুকরো করেছিলেন এবং মেরাজ শরিফে গিয়েছিলেন এ ধরনের দুএকটি ঘটনা ছাড়া অনেক ঘটনাই তাঁদের অজানা। সেজন্যই আমাদের মনে হয়েছে তাঁর জীবনের অলৌকিক ঘটনাগুলো সম্পর্কে একটি বই থাকলে তা পাঠকদের, বিশেষ করে শিশুকিশোরদের কল্পনার জগৎকে আলোড়িত করবে এবং নবিজি সম্পর্কে তাদের আগ্রহ বাড়বে। সে জন্যই এ বইটি লেখা। এ বইটি আমার নিজের রচনা নয়। ঘটনাগুলো রাসুলে পাকের (সা.) প্রথম জীবনীকার ইবনে ইসহাকের ‘সিরা ইবনে ইসহাক’ থেকে সংকলিত। মুহাম্মদ ইবনে ইসহাক জন্মেছিলেন মদিনায় হিজরি ৮৫ সালে। তিনি হিজরি ১৫১ সালে বাগদাদে ইন্তেকাল করেন। সুতরাং রাসুলে পাকের ওফাতের এতো কাছাকাছি সময়ে আর কোনো প্রামাণ্য জীবনী গ্রন্থের কথা আমাদের জানা নেই। পরবর্তীকালে ইবনে হিশাম এ গ্রন্থটি সম্পাদনা করেছিলেন। এ গ্রন্থে সংকলিত ঘটনাগুলো ইবনে ইসহাক থেকে নিয়ে বাংলায় অনুবাদ করেছি। অবশ্য মূল আরবি থেকে নয়, আলফ্রেড গুইলিয়ম-এর ইংরেজি অনুবাদ থেকে। মূলের সঙ্গে সঙ্গতি রাখতে গিয়ে অনুবাদের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। কিন্তু এটা করেছি আমরা মূলের স্বাদ অক্ষুন্ন রাখার স্বার্থে। লক্ষণীয় যে বক্ষ্যমাণ বইতে কোথাও রাসুলে পাকের উল্লেখের পরে সাল্লাল্লাহু আলাইহিস সালাম সংক্ষেপে (সা.) ব্যবহার করা হয়নি। এটা করা হয়েছে মূলের সঙ্গে সঙ্গতি রাখতে গিয়ে। পাঠক নিজে মনে মনে দরুদ পড়ে নেবেন এ আশা করবো। বইটি আপনাদের ভালো লাগলে আমাদের শ্রম সার্থক হবে।
মহানবির জীবনের আলৌকিক ঘটনাবলি: ইবনে ইসহাকের রাসুল চরিত থেকে সংকলিত
রাসুলে পাকের (সা.) জীবনের মোজেজা সম্পর্কে বাঙালি পাঠকদের ধারণা খুব স্পষ্ট নয় বলেই আমাদের বিশ্বাস। তিনি চাঁদকে দুটুকরো করেছিলেন এবং মেরাজ শরিফে গিয়েছিলেন এ ধরনের দুএকটি ঘটনা ছাড়া অনেক ঘটনাই তাঁদের অজানা। সেজন্যই আমাদের মনে হয়েছে তাঁর জীবনের অলৌকিক ঘটনাগুলো সম্পর্কে একটি বই থাকলে তা পাঠকদের, বিশেষ করে শিশুকিশোরদের কল্পনার জগৎকে আলোড়িত করবে এবং নবিজি সম্পর্কে তাদের আগ্রহ বাড়বে। সে জন্যই এ বইটি লেখা।
Original price was: ৳ 200.00.৳ 160.00Current price is: ৳ 160.00.
In stock
Book Details
| Language | |
|---|---|
| Binding Type | |
| ISBN | |
| Publishers | |
| Release date | |
| Pages | |
| Translator | |
| Size | 8.5 X 5.5 |
| Weight | |
| Price | Tk 200 US : $ 20 UK : £ 10 |

Reviews
There are no reviews yet.