বাংলায় ইসলাম প্রচার ও প্রসার লাভ করেছিল প্রধানত সুফিদের মাধ্যমে। ধর্মের বহিরাবরণ শরিয়ত অপেক্ষা মারেফাত বা অধ্যাত্মবাদকে গুরুত্ব দিতেন সুফিরা। শরিয়তপন্থি ধর্মবেত্তাদের চেয়ে অধ্যাত্মপন্থি সুফিরা বেশি আদৃত ছিলেন বাংলার জনসাধারণের কাছে। অধিকাংশ সুফি ছিলেন উদার, সহিষ্ণু, মানবতাবাদী ও সমন্বয়বাদী। কোনো প্রকার চরমপন্থাকে প্রশ্রয় দিত না সুফিদের প্রচারিত সহজিয়া ইসলাম। তাঁদের উদারতার প্রভাব পড়েছিল বাংলার সমাজ ও সংস্কৃতিতে। ফলে ধর্মীয় বিভেদ সত্ত্বেও এ দেশে ছিল সম্প্রীতিময় পরিবেশ। অপরদিকে, সপ্তদশ শতাব্দীর শুরুতে কট্টরপন্থি এক ইসলামি ধর্মবেত্তার হাত ধরে ভারতবর্ষে প্রবেশ করে জেহাদতত্ত্ব বা কট্টরপন্থা। সে এবং তার কট্টরপন্থার অনুসারীরা ভারতকে মনে করতে লাগল ‘দারুল হরব’ বা বিধর্মীদের দেশ। ভারতবর্ষকে ‘দারুল ইসলাম’ বা ইসলামের ভূমি হিসেবে প্রতিষ্ঠার জন্য তারা শুরু করল জোর প্রচেষ্টা। একটা সময় সেই কট্টরপন্থার অভিঘাত এসে পোঁছে বাংলায়। সহজিয়া ইসলামের বিপরীতে কট্টরপন্থিরা প্রতিষ্ঠার প্রয়াস চালায় তথাকথিত বিশুদ্ধ ইসলাম। ফাটল ধরে বাংলার হিন্দু-মুসলমান ঐক্যে, মাথাচাড়া দেয় অশান্তি।
বাংলায় ইসলাম : সহজিয়া ও রক্ষণশীল ধারা

Original price was: ৳ 595.00.৳ 446.25Current price is: ৳ 446.25.
In stock
Book Details
| Language | |
|---|---|
| Binding Type | |
| ISBN | |
| Publishers | |
| Release date | |
| Pages | |
| Size | : 8.7" x 6" |

Reviews
There are no reviews yet.