Sale!

আধুনিক শিল্পকলা

১৯ শতকে ঘটে যাওয়া ইম্প্রেশনিস্ট আন্দোলনটি শিল্পকলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই শিল্প আন্দোলনটিকে ‘বাস্তববাদের মৃত্যু’ বা ইংরেজিতে Dead End of Realism নামে আখ্যায়িত করা হয়। কারণ বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে শিল্পকলার প্রকাশ ও আঙ্গিকের গুরুত্বপূর্ণ পরিবর্তন ও ব্যত্যয় ঘটে। এর অন্যতম কারণ হচ্ছে ক্যামেরার আবিষ্কার, যা চিত্রকলার অন্যতম প্রয়োজনীয়তাকে চ্যালেঞ্জ করে বসল। শিল্পীরা প্রতিকৃতি ও প্রকৃতি চিত্রণের পূর্বতন প্রয়োজনীয়তাকে অনেকটাই সীমিত করলেন। শুধু তাই নয়, প্রকৃতির হুবহু অনুকরণের দিকে না গিয়ে শিল্পের অন্যান্য অনুষঙ্গ ও উপাদানের প্রতি অধিকতর গুরুত্ব দেওয়া শুরু করলেন তাঁরা। যেমন অনুভ‚তি, সময়, গতি, ব্যক্তির চরিত্র ইত্যাদি। ফলে শিল্পকলা এক অন্য উচ্চতায় সমাসীন হয়। আর এই কাহিনি নিয়ে রচিত হয়েছে এই গ্রন্থ।

এ ছাড়া এর পরবর্তীকালে গড়ে ওঠা পোস্ট-ইম্প্রেশনিস্ট, নিও-ইম্প্রেশনিস্ট, পয়েন্টিলিজম, সিনথেসিজম, ফভিজম ও সিম্বলিজম নিয়ে আলোচনা আছে এই গ্রন্থে। তাই পাঠক আধুনিক শিল্পকলার সূচনার এক ধারাবাহিক ইতিহাসকে এই গ্রন্থে প্রত্যক্ষ করতে পারবেন।
বর্তমান গ্রন্থকার শিল্পকলা বিষয়ের অনেকগুলো গ্রন্থের প্রণেতা ও শিল্পকলার ইতিহাসের অধ্যাপক। বিশিষ্ট শিল্প-সমালোচক, চিত্রশিল্পী ও কলা ঐতিহাসিক। ফলে শিল্পকলা সম্বন্ধে তাঁর মূল্যায়ন ও ব্যাখ্যা বিশিষ্টতার দাবি রাখে।

Original price was: ৳ 395.00.Current price is: ৳ 316.00.

Out of stock

Book Details

Weight .800 kg
Dimensions 5.7 × 8.7 × .7 in
Binding Type

Language

ISBN

Publishers

Release date

Pages

১৯ শতকে ঘটে যাওয়া ইম্প্রেশনিস্ট আন্দোলনটি শিল্পকলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই শিল্প আন্দোলনটিকে ‘বাস্তববাদের মৃত্যু’ বা ইংরেজিতে Dead End of Realism নামে আখ্যায়িত করা হয়। কারণ বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে শিল্পকলার প্রকাশ ও আঙ্গিকের গুরুত্বপূর্ণ পরিবর্তন ও ব্যত্যয় ঘটে। এর অন্যতম কারণ হচ্ছে ক্যামেরার আবিষ্কার, যা চিত্রকলার অন্যতম প্রয়োজনীয়তাকে চ্যালেঞ্জ করে বসল। শিল্পীরা প্রতিকৃতি ও প্রকৃতি চিত্রণের পূর্বতন প্রয়োজনীয়তাকে অনেকটাই সীমিত করলেন। শুধু তাই নয়, প্রকৃতির হুবহু অনুকরণের দিকে না গিয়ে শিল্পের অন্যান্য অনুষঙ্গ ও উপাদানের প্রতি অধিকতর গুরুত্ব দেওয়া শুরু করলেন তাঁরা। যেমন অনুভ‚তি, সময়, গতি, ব্যক্তির চরিত্র ইত্যাদি। ফলে শিল্পকলা এক অন্য উচ্চতায় সমাসীন হয়। আর এই কাহিনি নিয়ে রচিত হয়েছে এই গ্রন্থ।

এ ছাড়া এর পরবর্তীকালে গড়ে ওঠা পোস্ট-ইম্প্রেশনিস্ট, নিও-ইম্প্রেশনিস্ট, পয়েন্টিলিজম, সিনথেসিজম, ফভিজম ও সিম্বলিজম নিয়ে আলোচনা আছে এই গ্রন্থে। তাই পাঠক আধুনিক শিল্পকলার সূচনার এক ধারাবাহিক ইতিহাসকে এই গ্রন্থে প্রত্যক্ষ করতে পারবেন।
বর্তমান গ্রন্থকার শিল্পকলা বিষয়ের অনেকগুলো গ্রন্থের প্রণেতা ও শিল্পকলার ইতিহাসের অধ্যাপক। বিশিষ্ট শিল্প-সমালোচক, চিত্রশিল্পী ও কলা ঐতিহাসিক। ফলে শিল্পকলা সম্বন্ধে তাঁর মূল্যায়ন ও ব্যাখ্যা বিশিষ্টতার দাবি রাখে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “আধুনিক শিল্পকলা”

Your email address will not be published. Required fields are marked *