নূরুল কবীর ইংরেজি দৈনিক ‘নিউ এইজ’ ও বাংলা সাপ্তাহিক ‘বুধবার’ এর সম্পাদক। তিনি সাধারণভাবে ঋজু সাংবাদিকতা এবং বিশেষভাবে সমাজ ও রাষ্ট্রের যথার্থ গণতান্ত্রিক রূপান্তর সংক্রান্ত নানা বিষয়ে তীর্যক বিশ্লেষন উপস্থাপনার জন্যে দেশে-বিদেশে সমধিক পরিচিত। সাংবাদিকতাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক তৎপরতা হিসেবে বিবেচনা করেন। শোষণ-নিপীড়নমূলক যে-কোনো সমাজ ও রাষ্ট্র র্র্নিলিপ্ত ও নিরপেক্ষ সাংবাদিকতাকে তিনি অত্যন্ত নিম্নস্তরের রাজনৈতিক সুবিধাবাদ হিসেবে আখ্যায়িত করেন প্রকাশ্যে। কবীর শোষক ও নিপীড়ক শাসকশ্রেণীর বিরুদ্ধে লিপ্ততার সাংবাদিকতায় বিশ্বাস করেন, আর শোষিত-নিপীড়িত শ্রেণী ও জনগোষ্ঠীসমূহের প্রতি বুদ্ধিবৃত্তিক পক্ষপাত তাঁর সকল রচনা ও উচ্চারণের ভেতর সুস্পষ্টভাবে অভিপ্রকাশ লাভ করে।
নৈর্বাচনিক স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের সংগ্রাম
“গণতন্ত্র” যে শুধু শাসকশ্রেণীর বিভিন্ন রাজনৈতিক দলের ভেতর ক্ষমতার পালা বদলের হাতিয়ার মাত্র নয়, বরং একটি জীবনদর্শন হিসেবে কোনো জনগোষ্ঠীর জীবনে তার সুনির্দিষ্ট রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অভিপ্রকাশ থাকতে বাধ্য, যে অভিপ্রকাশের কেন্দ্রীয় উপাদান হলো সম্মতি ও সমতা – এদেশের রাজনীতি, সমাজ ও রাষ্ট্রে সেই সম্মতি ও সমতার অনুপস্থিতি এবং তার প্রতিকারের পথ ও পন্থা নিয়েই রচিত হয়েছে এই গ্রন্থভূক্ত নিবন্ধগুলো।
Original price was: ৳ 795.00.৳ 596.25Current price is: ৳ 596.25.
Out of stock
Book Details
| Language | |
|---|---|
| Binding Type | |
| ISBN | |
| Publishers | |
| Release date | |
| Pages | |
| Size | 8.7 X 5.6 |
| Weight | |
| Price | Tk 795 US : $ 27 UK : £ 16 |

Reviews
There are no reviews yet.