আমার বয়স বাড়ে। অভিজ্ঞতাও বাড়ে। আর জীবন নানা বাঁক নেয়, তাতে অনেক গ্রন্থি তৈরি হয়, বাড়ে জটিলতা। তার মধ্যেও সংবেদশীল ভাবুক মন অনেক বৈচিত্র্যের সন্ধান পায়। তাতে জীবনের তাৎপর্যে খুঁজে নেয় অভিজ্ঞ মন। সেসব যেন হঠাৎ-আলোর ঝলকানির মতো। গভীর সত্য, চমৎকার ভাব মনকে আলোড়িত করে। সেসব অভিজ্ঞতা আর সত্যোপলব্ধি চমৎকার ভাবের রূপ ধরে প্রকাশ পেয়েছে মো. আবদুল মান্নানের ছোটছোট লেখায়। ছোট কিন্তু তাৎপর্যে গভীর, ব্যঞ্জনায় অতল আর ভাবে সমৃদ্ধ।
Sale!
দুইবর্ণ
‘দুইবর্ণ’ মূলত ফেসবুক বন্ধুদের সঙ্গে বহুমাত্রিক ভাবনা বিনিময়ের নিমিত্ত নানা বিষয়ভিত্তিক লেখা একটি ছোট বই। লেখার বিষয় নির্বাচনে এবং শৈলীর ব্যবহারে আবদুল মান্নান স্বকীয়তা এবং নতুনত্বের পরিচয় দিয়েছেন। তিনি দৈনন্দিন জীবনে দেখা এবং শোনা সাধারণ ঘটনাকে করেছেন তাঁর লেখার উপজীব্য। বাংলা বর্ণমালার দুই বর্ণ নিয়ে তিনি লিখেছেন ছোট আকারের প্রবন্ধ যার অধিকাংশ আত্মপ্রকাশ করেছে ফেসবুকে। মান্নান তাঁর লেখায় যে গদ্য ব্যবহার করেন তা ব্যক্তিগত এবং প্রচলিত লিখিত গদ্যের মিশেল। এর ফলে শুধু স্বকীয়তা অর্জিত হয়নি, তাঁর লেখা খুব সহজেই পাঠককে কাছে টানে। ছাট ছোট এপিসোড হওয়ার কারণে লেখাগুলো পাঠকের মনোযোগ ধরে রাখবে এবং পাঠককে অনায়াসেই টেনে নেবে সমাপ্তির দিকে।
৳ 290.00 Original price was: ৳ 290.00.৳ 232.00Current price is: ৳ 232.00.
In stock
Book Details
| Language | |
|---|---|
| Binding Type | |
| ISBN | |
| Publishers | |
| Price | Tk 290 |
| Pages |

Reviews
There are no reviews yet.