গুলেনবারি সিনড্রোম ও অন্যান্য গল্প

প্রতিদিনের মতো চায়ের কাপ হাতে খবরের কাগজ পড়ছিলেন আব্দুর রহমান। শেষ পৃষ্ঠার ছোট্ট একটা খবর দেখে চমকে ওঠেন তিনি। শিরোনাম-মেহেরপুরের মোহনা গ্রামে এক ব্যক্তির আত্মহত্যা। এই খবরে আব্দুর রহমান শোকবিহ্বল হয়ে পড়েন এবং অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি দেখতে পান আত্মহত্যাকারী ব্যক্তি তার কৈশোর-যৌবনের বন্ধু। ঘটনার কারণ জানতে তিনি উদ্বেগাকুল হয়ে পড়েন। স্ত্রী-পুত্র-কন্যাকে ঢাকাতে রেখে তিনি তার জন্মগ্রাম মোহনাতে হাজির হন, বন্ধুর পরিবারকে সান্তনা দিতে আর ঘটনার প্রকৃত কারণটা জানতে।

৳ 155.00

Out of stock

Book Details

Language

Binding Type

ISBN

Publishers

Release date

Pages

Price

BDT – ৳155, US – $5, UK – £3

Weight

Height

8.5

Width

5.5

হ্যাঁ তিনি গ্রামে গিয়েছিলেন, জেনেছিলেন ওটা আত্মহত্যা নয় ওটা হত্যা। বন্ধুর অসহায় স্ত্রী-পুত্র-কন্যার কথা বারবার মনে পড়ে। একটা বিষন্ন নিয়ে তিনি ঢাকাতে ফিরে আসেন। তারপরের ঘটনাটা অনেকটা চলচ্চিত্রের মতো। রাতে ঘুম আসে না তার। সামান্য জ্বর হয়। কোনো এক রাতে শরীর ঘামতে থাকে। হাত পায়ের আঙুলগুলো ক্রমশ অবশ হয়ে যায়। ডাক্তারের রিপোর্টে জানা গেল আব্দুর রহমান গুলেনবারি সিনড্রোম নামে এক কঠিন ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে যখন তাকে কৃত্রিম শ্বাসযন্ত্র দেওয়া হলো তখন তাকে চোখের সামনে একটা কালো পর্দা নেমে আসতে থাকে। সেই পর্দায় তিনি দেখতে পান- বন্দু ঝুলন্ত লাশ, মৃত বন্ধুর ধর্ষিতা মেয়েটার চোখে মুখে মোহনার সমস্ত বেদনা, একটা নদী শুকিয়ে যাচ্ছে, রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ, পুটি, টেংরা, ফলুই আর লাফ দিয়ে ওঠেনা, নদীর কালো পানিতে কাঁপন ধরে না। আলো-অন্ধকারের ভেতর একজন স্ত্রী ডুকরে কেঁদে ওঠে, কিছু বলতে চায়। ইনটেনসিভ কেয়ার ইউনিটের সবার শঙ্কিত চাহনি তখন কম্পিউটার মনিটরের দিকে। এসব নিয়েই ওলেনবারি সিনড্রোম ও অন্যান্য গল্প।

Reviews

There are no reviews yet.

Be the first to review “গুলেনবারি সিনড্রোম ও অন্যান্য গল্প”

Your email address will not be published. Required fields are marked *