ফিরে যেতে চাই গ্রন্থটি মূলত সন্তোষ গুপ্তের সমগ্র জীবনের চিন্তাচেতনা, মূল্যবোধ আর বিশ্বাসের এক সামান্য উপস্থাপন মাত্র। গ্রন্থটিতে তাঁর নিজের লেখা স্মৃতিচারণা, অনিয়মিত দিনপঞ্জিকার কিছু অংশ ও বিভিন্ন সময়ে প্রিন্ট মিডিয়াকে দেয়া তাঁর সাক্ষাৎকারসমূহ একত্র করা হয়েছে। সন্তোষ গুপ্ত অনিয়মিতভাবে ডায়েরি লিখতেন। সন-তারিখ দেওয়া আছে এমন ডায়েরিতে লিখতেন তিনি। লিখেছেন খুব বিচ্ছিন্নভাবে। হয়তো জুনের ৪ তারিখ লিখলেন, তারপর লিখলেন ডিসেম্বরে। গ্রন্থে উল্লেখিত ডায়েরির অংশগুলো দৈনন্দিন দিনপঞ্জির মতো না হলেও তাঁর চিন্তা-ভাবনা ও সাহিত্যিক দৃষ্টিভঙ্গির এক প্রচ্ছন্ন প্রতিফলন ঘটেছে, যার একটি সাহিত্যমূল্য খুঁজে পাওয়া যাবে।
ফিরে যেতে চাই: ডায়েরি, স্মৃতিকথা ও সাক্ষাৎকার সন্তোষ গুপ্ত
বিশ শতকের বাংলা ও বাঙালির মননের জগতে সন্তোষ গুপ্ত একটি অবিস্মরণীয় নাম। পেশার মাস্টারমশাই। যিনি শুধুই একজন সাংবাদিক নন, ছিলেন জীবনের সর্বগ্রাহী সংবাদের রূপকার। শিল্প-সাহিত্যের অসামান্য বোদ্ধা, নিষ্ঠাবান সাংবাদিক, চিন্তাশীল লেখক এবং অগাধ পাতিত্যের অধিকারী এই মানুষটির জীবনের কাছে আকাঙ্খা ছিল অত্যন্ত সামান্য।
Original price was: ৳ 250.00.৳ 187.50Current price is: ৳ 187.50.
Out of stock
Book Details
| Language | |
|---|---|
| Binding Type | |
| ISBN | |
| Publishers | |
| Release date | |
| Price | Tk 250, $8, £6 |
| Height | 8.5 |
| Width | 5.5 |
| Weight |

Reviews
There are no reviews yet.