এমনতরো জনশ্রুতি গড়ে; ওঠার কারণ সহজেই বোধগম্য হলেও অত্যন্ত পরিতাপ ও বিস্ময়ের বিষয়, বিক্রমপুরের কীর্তিমান বল্লাল রাজা ও তাঁর অনুচর এই মগ তথা আরাকানিদের ইতিহাস এযাবৎ অনুদ্ঘাটিতই রয়েছে, তবে বিক্রমপুরে বেশ কয়েকজন খ্যাতিমান গবেষক ও ইতিহাসবেত্তা জন্ম গ্রহণ করেছেন। তাঁরা এই অঞ্চলের অনুদ্ঘাটিত ইতিহাস উদ্ধারের প্রয়াস চালাচ্ছেন। তাঁরই ফসল এই গ্রন্থ। এই গ্রন্থে অনাদৃত ও অবহেলিত অনেক তথ্য ও উপকরণ নতুনভাবে বিন্যস্ত ও ব্যাখ্যা করা হয়েছে। এ ধরনের গবেষণা গ্রন্থে সঠিক তথ্যনির্দেশ দেয়ার প্রচলিত রীতি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে, প্রচুর প্রাসঙ্গিক উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে। পাঠক-গবেষক সকলেই এই থেকে উপকৃত হবেন।
Sale!
বিক্রমপুরের বিখ্যাত রাজাবাড়ীর মঠ ও মহারাজা বল্লাল ওরফে নবাব আবুল ওরফে বাদশাহ মঙ্গৎরায়
বিক্রমপুরের বিভিন্ন গ্রামে অদ্ভূত অদ্ভূত নামের হরকিসিম জাতের প্রাচীন বৃক্ষ আছে। এগুলো এখনো হিন্দু-মুসলমান নির্বিশেষে স্থানীয় জনগণের অনেকেরই আরাধ্য। আরো আছে ছোট-বড় অগণিত পুকুর-দীঘি। এগুলোর অদ্ভূত সব নাম। স্থানীয় জনগণকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তাঁরা বলেন, ‘এগুলো সব বল্লাল রাজার আমলের কীর্তি, মগদের কীর্তি।’
৳ 350.00 Original price was: ৳ 350.00.৳ 262.50Current price is: ৳ 262.50.
Out of stock
Book Details
| Language | |
|---|---|
| Binding Type | |
| ISBN | |
| Publishers | |
| Release date | |
| Price | ৳350, $12, £7 |
| Pages | |
| Height | 8.6 |
| Width | 5.7 |
| Weight |
Be the first to review “বিক্রমপুরের বিখ্যাত রাজাবাড়ীর মঠ ও মহারাজা বল্লাল ওরফে নবাব আবুল ওরফে বাদশাহ মঙ্গৎরায়” Cancel reply

Reviews
There are no reviews yet.