ফিদ্রাস (ইংরেজিতে ফিড্রাস; গ্রিকে ফাইদ্রস) প্লেটোর উচ্চপ্রশংসিত একটি সাহিত্যিক ‘মাস্টারপিস’। যে-দুটি বিষয় নিয়ে এখানে সক্রেটিস ও তাঁর যুবক-বন্ধু ফিদ্রাস আলোচনায় নিরত হন তা হলো বাগ্মিতার সামগ্রী ও প্রকৃতি এবং পুরুষ ও তার বালকবন্ধুর মধ্যকার যৌনপ্রেম এবং তার মধ্যে দিয়ে বিমূর্ত প্রেমের প্রকৃতি ও মূল্যনিরূপণ। সংলাপটির গোড়ায় সক্রেটিস একমক পোষণ করেন যে, প্রেম হলো যুক্তিহীন বাসনা এবং ফলে ক্ষতিকর, কিন্তু ভাবনাচিন্তা করে পরিশেষে এমন সিদ্ধান্তে উপনীত হন যে, উন্মাদনা কখনো ঐশী প্রকৃতিধারী হয় এবং প্রেম হচ্ছে ঐশী উন্মাদনা। সংলাপটি শুরু হয় লাইসিয়াস নামক এক বক্তৃতা-রচয়িতার প্রেম সম্পর্কিত বক্তৃতাপাঠ ও তার সমালোচনার মধ্য দিয়ে। সেইসূত্রেই বাগ্মিতার মান নিয়ে আলোচনা হয় এবং সিদ্ধান্ত করা হয় যে, উত্তম বাগ্মিতা গড়ে ওঠে সত্যিকার জ্ঞানের ভিত্তিতে এবং সফিস্টদের আপাতদৃষ্টি জ্ঞান, যা দক্ষতার নামান্তর, তা এক্ষেত্রে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারে না। এই সংলাপটি প্লেটোর আরেক ‘মাস্টারপিস’ সিম্পোজিয়াম-এর সাথে মিলিয়ে পাঠ করলে প্রেম নিয়ে প্লেটোর ধারণার বিকাশ ও পরিবর্তন অধিকার বোধগম্য হয়। এই সংলাপে প্লেটো এক অভিনব দক্ষতায় দুটি আপাতদৃষ্টি ভিন্ন বিষয়-বাগ্মিতা ও আবেগময় যৌনপ্রেমকে এক মোড়কে উপস্থাপন করেন।
প্লেটো ফিদ্রাস : প্রেম, বাগ্মিতা ও দর্শন সম্পর্কিত একটি সংলাপ

Original price was: ৳ 450.00.৳ 360.00Current price is: ৳ 360.00.
In stock
Book Details
| Language | |
|---|---|
| Binding Type | |
| ISBN | |
| Publishers | |
| Release date | |
| Pages | |
| Translator | |
| Size | 8.2 X 5.5 |
| Weight | |
| Price | Tk 450 US : $ 20 UK : £ 10 |

Reviews
There are no reviews yet.